বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২০-২২ মেয়াদের নির্বাচনে বিজয়ীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে ফের সভাপতি হচ্ছেন ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো.শাহিদ-উল-মুনীর।
অপরদিকে মহাসচিব হচ্ছেন কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম (৫৬০ ভোট)।
আর সর্বোচ্চ ভোট পাওয়া সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া (৬১৮ ভোট) এবং স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা (৫৫১ ভোট) পরিচালক হচ্ছেন বলে জানা গেছে।

তবে নির্বাচিত স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন (৫৪৯ ভোট), স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন (৫৫২ ভোট), অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন (৪৮৭ ভোট) এর পদ নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার বিকেলে বিসিএসইনোভেশ সেন্টারে এই পদবিন্যাস ঘোষণা করা হবে।